বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জে পরকীয়া জেরে যুবকের হাত বিচ্ছিন্ন করে দিল প্রতিপক্ষরা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে আপন মামির সাথে পরকীয়ার জেরে রুবেল হোসেন নামে এক যুবকের হাত থেকে কব্জি বিচ্ছিন্ন করে দিয়েছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে। পরে গুরুত্বর আহত অবস্থায় রুবেল হোসেন কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত রুবেল চাকপাড়া গ্রামের মৃত মতিবুর রহমানের ছেলে।

আহত রুবেলের ছোট ভাই লিটন হোসেন জানান,ধোবড়া এলাকার এমেলি খাতুন নামে এক গৃহবধূর সাথে রুবেল হোসেনের পরকীয় সম্পর্ক ছিল। এটি মেনে নিতে পারেনি এমেলির পরিবার। এনিয়ে আজ বেলা ১১টার দিকে রুবেল ট্রলিভর্তি গম নিয়ে সোনামসজিদ থেকে নিজ বাড়ীর দিকে যাচ্ছিল। এসময় এমেলির পরিবারের লোকজন গাড়ী থেকে তুলে নিয়ে গোড়াদহ বিলে শরীরের বিভিস্থানে আঘাত করে ডান হাতের কব্জি কেটে ফেলে।

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক এইচ এম মাসুম শিমুল জানান,ডান হাতের কব্জি বিচ্ছিন্ন অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে জরুরীভাবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরি জোবায়ের আহমেদ জানান,পরকীয়ার কারনেই এমেলির আত্মীয় স্বজনরা রুবেলের হাত কেটে নিয়েছে বলে অভিযোগ পেয়েছি। পুলিশ অপরাধীদের ধরতে অভিযান শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা