চাঁপাইনবাবগঞ্জের শাহাবাজপুরে টিসিবি পণ্য বিতরণে অনিয়ম, পণ্য আটক এলাকায় উত্তেজনা
আপডেট সময় :
শনিবার, ২৫ মার্চ, ২০২৩
/
৩৪৯
বার পঠিত
/
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়ন পরিষদে ২৫ মার্চ সকালে টিসিবির পণ্য বিতরণে অনিয়ম ধরা পড়ায় এলাকায় উত্তেজনা বিরাজ করে। প্রত্যকদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শাহাবাজপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উপরধোবড়া গ্রামের মোঃ আলম পল্ট্রি পিতা নজিবর রহমান ফেক্কু ও সন্ন্যাসী
কুপতলা গ্রামের মোঃ নবীর ছেলে মোঃ হানিফের সহযোগিতায় টিসিবির ৪৬টি পণ্য নিয়ে অবৈধভাবে ভ্যানযোগে নিয়ে যাওয়ার সময় ইউনিয়ন পরিষদ সংলগ্নে জনতা আটক করে ঘরে তালাবদ্ধ করে রাখে। টিসিবির পণ্য বিতরণে অনিয়মের সাথে আনিকা ট্রেডার্সের স্বত্তাধীকারী হুসেইন শহিদ এর সম্পৃক্ততা রয়েছে বলে জানা গেছে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, শিবগঞ্জ মোঃ আবুল হায়াত জনতার হাতে আটককৃত মালামাল হেফাজতে নিয়ে দুস্কৃতিকারীর মোটরসাইকেল বাজেয়াপ্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান। কোন জনপ্রতিনিধি এ ঘটনায় জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।