বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

রহনপুর-আড্ডা সড়কে দুর্ঘটনায় আহত-৯

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর-আড্ডা সড়কের মিশনমোড় নামক স্থানে গত শুক্রবার রাত প্রায় ৯ টার দিকে ভোলাহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী সাথী পরিবহন (ঢাকা মেট্রো ৩১-২০৮১) রহনপুর হতে আড্ডা আঞ্চলিক সড়কে ট্রাক (মেট্রো-ট ২৪২২৮০) এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক চালক গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা শিশা গ্রামের খোকা ছেলে মোঃ নুরনবী (২৮) সহ বাসযাত্রী ৮ জন গুরুত্ব আহত হন। আহতরা হচ্ছেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বাসযাত্রী রামকান্দর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম, বিভিষণ গ্রামের মৃত ইয়াছিন সহধর্মীর মটরী বেগম (৩৭) ও চাঁদপুর গ্রামের এরফান আলী ছেলে রাকিবুল (৩০) এবং বাসযাত্রী একই ভোলাহাট উপজেলার চকধরণপুর গ্রামের মোহাম্মদ জালাল উদ্দীনে ছেলে মামুন-অর-রশিদ (২২), মুশরীভূজা গ্রামের আমিরুল ইসলামের ছেলে মোঃ মেহেদি হাসান (১৮) ও সাদেকুল ইসলামের ছেলে মেহেদী হাসান (২৫), হাসপুকুর গ্রামের আব্দুর রহিমের ছেলে মোঃ তরিকুল ইসলাম (৪৫) ও একই গ্রামের আহত তরিকুল ইসলাম সহধর্মী নাসিমা বেগম (৪০)। গোমস্তাপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক আহত ট্রাক ড্রাইভার নূরনবী এর অবস্থা আশংকাজনক হওয়ায় কারণে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন। আহত অন্যান্যরা গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। পরবর্তীতে খবর পেয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমান ঘটনাস্থলে পরিদর্শন করেন।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা