বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে বঙ্গবন্ধুর জন্মদিনে তাঁতীলীগের আনন্দ র‌্যালি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে শিবগঞ্জে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে শিবগঞ্জ উপজেলা তাঁতীলীগের ব্যানারে শিবগঞ্জ বাজার থেকে একটি আনন্দ র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সংলগ্ন মুজিব মুর‌্যাল চত্বরে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। এতে উপজেলা তাঁতীলীগের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব জিল্লার রহমান। এ সময় উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, শিবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র কারিবুল হক রাজিন ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামসুর রহমান বাবুসহ তাঁতীলীগের অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিবের বাসভবন প্রাঙ্গণে জন্মবার্ষিকীর কেক কাটা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা