শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র্যাবের অভিযানে ভারতীয় জাল রুপিসহ একজনকে আটক করেছে র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। বৃহষ্পতিবার রাতে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মনাকষা বাজারে অভিযান চালিয়ে ৭ লাখ ১৫ হাজার ভারতীয় জাল রুপিসহ তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের টোকনা গ্রামের মৃত জুন্নুর রহমানের ছেলে মো. বজলার রহমান ওরেফে বজু (৫৫)।
শুক্রবার সকালে র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মনাকষা বাজারের পাশর্^বর্তী এশটি আম বাগানে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে¡¡ অভিযান চালিয়ে ৭ লাখ ১৫ হাজার ভারতীয় জাল রুপিসহ ওই ব্যক্তিকে আটক করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে।