বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জের মরহুম সাংবাদিক রকি’র কবর জিয়ারতে সাংবাদিকরা

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক প্রচার ও দপ্তর সম্পাদক মরহুম রিপন আলী রকি’র কবর জিয়ারত করেছেন জেলা ও উপজেলার সাংবাদিকরা। শুক্রবার বাদ জুম’আ শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাবুপুর ছোট হাদিনগর কেন্দ্রীয় গোরস্থানে মরহুম সাংবাদিক রিপন আলী রকি’র কবরের পাশে দাঁড়িয়ে দোয়াখানি ও তাঁর বিদায়ী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
মরহুম সাংবাদিক রকি’র করব জিয়ারতে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, চ্যানেল আই’র জেলা প্রতিনিধি ও দৈনিক চাঁপাই দর্পণের প্রকাশক সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, ৭১ টিভির জেলা প্রতিনিধি একেএস রোকন, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি সফিকুল ইসলাম, দৈনিক মানব জমিনের প্রতিনিধি মোহা. ইমরান আলী, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ফয়সাল আজম অপু, শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আহŸায়ক এম রফিকুল ইসলাম, যুগ্ম আহŸায়ক, মামুন উর রশিদ, বিজয় টিভির জেলা প্রতিনিধি নাদিম হোসেন, শিবগঞ্জ গৌড় প্রেসক্লাবের সহ-সভাপতি শহিদুল ইসলাম রনিসহ বিভিন্ন মিডিয়ার জেলা-উপজেলার সাংবাদিকগণ।
করব জিয়ারত শেষে মরহুমের পরিবারের সদস্যদের সঙ্গে সা¶াৎ করেন এবং সমবেদনা জানিয়ে তার রুহের আত্মার মাগফিরাত কামনা করেন।
উল্লেখ্য, মরহুম সাংবাদিক রিপন আলী রকি গত ৩ ফেব্রæয়ারি দিবাগত রাতে হৃদরোগ ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। পরেরদিন বিকেল ৩টায় শ্যামপুর ইউনিয়নের বাবুপুর ছোট হাদিনগর কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়। আরো উল্লেখ্য, দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। তিনি দৈনিক চাঁপাই দর্পণ, দৈনিক ভোরের পাতা, উত্তরা প্রতিদিন, বিডি লাইভ২৪.কম ও মাংগো সিটি বিডি.কম অনলাইন নিউজ পোর্টালে সাংবাদিকতা করে আসছিলেন।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা