চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলার, শিবগঞ্জ উপজেলার, পুখুরিয়া মহিলা কলেজের উচ্চ মাধ্যমিকে শিক্ষার্থীরা তাদের ফলাফলে বরাবরের মতো এ বছরও শীর্ষস্থান ধরে রেখেছে। শিবগঞ্জ উপজেলায় এইচএসসির পরীক্ষায় ফলাফলের ধারাবাহিকতায় ১১ বারের মতো আবারও প্রথম স্থান অর্জণ করেন।
প্রতিষ্ঠানটি থেকে এ বছর মোট ১৪৮ জন শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ গ্রহণ করে, তার মধ্যে ১৪৫ জন পাস করেছে। উপজেলায় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পুখুরিয়া মহিলা কলেজ থেকে ১৪৫ জন শিক্ষার্থীর মধ্যে ৩৩জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৯৭.৯৭%। ফল প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকমণ্ডলি বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে উঠেন।
আজ বুধবার (৮ ফেব্রুয়ারি) প্রকাশিত ২০২২ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে রেকর্ড সংখ্যক জিপিএ ৫ পেয়েছে পুখুরিয়া মহিলা কলেজের শিক্ষার্থীরা। এই শিক্ষা প্রতিষ্ঠানটি এইচএসসি পরীক্ষার ফলাফলে বিজ্ঞান বিভাগে শতভাগ শিক্ষার্থী পাস করার কৃতিত্ব দেখিয়েছে।
বিজ্ঞান বিভাগে ১২জন ও মানবিক বিভাগে ২১ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোহাঃ আব্দুর রাকিব বলেন, শিক্ষকদের নিবিড় পরিচর্যা ও শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এই সফলতার মূল নেয়ামত। প্রতিষ্ঠানটি ২০২২ সালে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মেলায় উপজেলা পর্যায়ে পরপর দুইবার দ্বিতীয় স্থান অর্জন করে। ভবিষ্যতে আমরা শিক্ষায় এ গৌরব উজ্জ্বল সাফল্য কৃতিত্বের ধারা অব্যাহত রাখতে বদ্ধপরিকর।