বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে সাংবাদিক রিপন আলী রকি আর নেই

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক প্রচার ও দপ্তর সম্পাদক রিপন আলী রকি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন। শুক্রবার রাত ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শনিবার বিকাল ৩টায় উপজেলার শ্যামপুর ইউনিয়নের ছোট হাদিনগর কামাটোলা কেন্দ্রীয় গোরস্থানের পাশের আমবাগানে মরহুমের নামাজে জানাযা শেষে ওই গোরস্থানে তার মরদেহ দাফন করা হয়। জানাযায় অংশগ্রহণ করেন শিবগঞ্জ প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব, গৌড় প্রেসক্লাব, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাব ও মডেল প্রেসক্লাবসহ চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন প্রেসক্লাবের সদস্যরা। দাফন সম্পন্ন শেষে সাংবাদিক সফিকুল ইসলাম, একেএস রোকন, হারুন অর রশিদ, ইমরান আলী, আতিক ইসলাম সিকো, নুরতাজ আলী, মামুন উর রশিদ,নাদিম হোসেন,মাইনুল ইসলাম(লাল্টূ) সহ ১৫-২০ জন সাংবাদিক মরহুমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সমবেদনা জানিয়ে তার রুহের আত্মার মাগফিরাত কামনা করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৩২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, মা-বাবা, ভাই বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে তিনি হার্ডসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। তিনি ভোরের পাতা, উত্তরা প্রতিদিন, বিডি লাইভ২৪.কম ও মাংগো সিটি বিডি.কম অনলাইন নিউজ পোর্টালে সাংবাদিকতা করে আসছিলেন।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা