চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মুঃ জিয়াউর রহমান ( নৌকা) প্রতীকে ৯৫ হাজার ৯৯০ ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র মোহাম্মদ আলী সরকার ( আপেল) প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ৩৯১ ভোট।
জাতীয় সংসদের ৪৫ চাঁপাইনবাবগঞ্জ -৩ উপ-নির্বাচনের ফলাফল ঘোষণা করছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার এ কে এম গালিভ খাঁন।
বুধবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর ভোটগণনা শেষে বেসরকারিভাবে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মুঃ জিয়াউর রহমান (নৌকা) কে বিজয়ী ঘোষণা করা হয় । এদিকে আওয়ামী লীগের আরেক বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র মুঃ খুরশিদ আলম বাচ্চু (মাথল) প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৩০৯ ভোট,
জাতীয় পার্টির মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুর রাজ্জাক (লাঙ্গল) প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৬১ ভোট, বিএনএফের মনোনীত প্রার্থী নবিউল ইসলাম ( টেলিভিশন) প্রতীকে পেয়েছেন ১ হাজার ৪৭৩ ভোট ও জাকের পার্টির মনোনীত প্রার্থী গোলাম মোস্তফা (গোলাপ) প্রতীকে পেয়েছেন ১ হাজার ৮৭০ ভোট।
দেলোয়ার হোসেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রাজশাহী ও রিটার্নিং অফিসার ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ ফলাফল ঘোষণা করেছেন।