বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

ভোলাহাটে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

২৮ জানুয়ারি শনিবার ভোলাহাট উপজেলার পোল্লাডাঙ্গা আনন্দ বাজার সংলগ্ন মহানন্দা নদী থেকে ৪০/৪৫ বছর বয়সের অজ্ঞাত পরিচয়ের লাশ উদ্ধার করা হয়। সকাল ৭টার দিকে স্থানীয়রা নদীর পানিতে একটি লাশ উভুড় হয়ে ভাসতে দেখলে  পুলিশকে খবর দেয়। পুলিশ সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে এসে সুরুৎহাল রিপোর্ট তৈরি করেন এস আই মোঃ মাহবুবুর রহমান।
স্থানীয়রা ধারনা করছে, লাশটি ভারত থেকে ভেসে আসতে পারে। লাশটি মুসলিম বলেন ধারনা করছে পুলিশ।
ঘটনাস্থলে আসেন ভোলাহাট থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মোঃ সেলিম রেজা চৌধুরী। তিনি বলেন, লাশটি ভারত থেকে ভেসে এসেছে। ভোলাহাট থানায় হারানো জিডি নেই। তাই প্রাথমিক ধারনা লাশটি ভারতের । ১০/১২ দিন পূর্বে মৃত্যু হয়েছে এমন ধারণা করেন ওসি। থানায় একটি অপমৃত্যুর মামলা হবে। লাশ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জের মর্গে পাঠানো হবে বলে তিনি জানান। এ সময় পোল্লাডাঙ্গা বিজিবি ক্যাম্পের বিজিবি উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা