বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

সাংবাদিক শরিফুল ইসলাম শিমুলের পিতার মৃত্যুতে শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের শোক প্রকাশ !

শিবগঞ্জ  প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সহ-সাধারন সম্পাদক ,ভোরের দর্পন পত্রিকার জেলা প্রতিনিধি মোহাঃ শরিফুল ইসলামের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ‍শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাব । বৃস্পতিবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে বার্ধক্যজনিত রোগে নিজ বাসভবনে মৃত্যুবরন করেন পিতা আনিসুর রহমান।  (ইন্নালিল্লাহ…….রাজিউন)।
শুক্রবার  সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাব আহ্বায়ক এম রফিকুল ইসলাম ও যুগ্ম-আহ্বায়ক প্রভাষক মোহাঃ মামুন উর রশিদ এবং নাদিম হোসেন এক যুক্ত বিবৃতিতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন,তিনি সততার সাথে জীবন-যাপন করেছেন। তাঁর কাছে তরুণ প্রজন্মের অনেক কিছু শেখার আছে। তিনি একজন ভালো মানুষ ছিলেন।  তাঁর অবদান আমরা আজীবন গভীর শ্রদ্ধাভরে স্মরণ করবো। এ সময় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া প্রার্থনা করেন প্রেসক্লাব সকল সদস্য ।

মৃত্যুকালে স্ত্রী,৩ ছেলে, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার সকাল ১১টায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুলর্ভপুর ইউপির পিয়ালীমারী জগোনাথপুরে পারিবারিক গোরস্থানে মরহুমের নামাজের জানাযা শেষে তাঁর দাফনকার্য সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা