বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জের পুকুরিয়া প্রাথমিকের প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষকদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
শিবগঞ্জ উপজেলার পুখুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহান আরা বেগম ও সাতজন সহকারী শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। এ নিয়ে প্রধান শিক্ষক ও সাতজন সহকারী শিক্ষককে শোকজ করেছে উপজেলা শিক্ষা অফিস। গত ১৫ জানুয়ারী উপজেলা শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার ঘোষ স্বাক্ষরিত একপত্রে বলা হয়, গত ১৫ জানুয়ারী বেলা ১টা ৩০ মিনিটের দিকে পুখুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন নেই এবং বিদ্যালয়ের সকল কক্ষ তালাবদ্ধ অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসী উপজেলা শিক্ষা কর্মকর্তার নিকট মৌখিত অভিযোগ দেন। তাদের আচরণ সরকারি চাকরি বিধির সুষ্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করা হয়। পত্রে আরও বলা হয়, প্রধান শিক্ষক ও সাতজন সহকারী শিক্ষকের বিরুদ্ধে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না ও একদিনের বেতন কর্তন করা হবে না তার সন্তোষজনক লিখিত জবাব তিনদিনের কার্যদিবসের মধ্যে ভিন্নভিন্ন ভাবে উপজেলা শিক্ষা কর্মকর্তার নিকট দাখিলের নির্দেশ দেয়া হয়। এলাকাবাসী জানায়, প্রায় সময় শিক্ষকরা বিদ্যালয় দেরিতে আসেন। ঠিকমত বিদ্যালয়ে ক্লাশ না হওয়ায় অতিষ্ঠ এলাকাবাসী। এ বিষয়ে সহকারী শিক্ষক নাজমা বেগমসহ সহকারী শিক্ষকরা জানান, প্রধান শিক্ষকের নির্দেশে ওই বিদ্যালয় বন্ধ করা হয়েছে। একই সঙ্গে শোকজের লিখিত জবাব দেয়া হয়েছে। তবে প্রধান শিক্ষক জাহান আরা বেগম বিষয়টি অস্বীকার করে বলেন, ওইদিন আমি উপজেলা শিক্ষা অফিসে ছিলাম। সেখান থেকে এসে দেখি বিদ্যালয় বন্ধ। শোকজের জবাব দেয়া হয়েছে। সহকারী শিক্ষকরা যোগসাজসে এমন ঘটনা ঘটিয়েছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার ঘোষ বলেন, শোকজের লিখিত জবাব এখনো হাতে পাইনি। জবাব সন্তোষজনক না হলে বিভাগীয় ব্যবস্থাসহ একদিনের বেতন কর্তনের সুপারিশ করা হবে।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা