বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

প্রাথমিকের বই বিক্রি: শায়েস্তাগঞ্জের প্রধান শিক্ষক কারাগারে

 হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নতুন বছরের প্রাথমিকের বই বিক্রির অভিযোগে কদমতলী রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা আক্তারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে তাকে হাজির করে শায়েস্তাগঞ্জ থানার পুলিশ। বিচারক রাহেলা পারভীন শুনানি শেষে শিক্ষকের পক্ষের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে মঙ্গলবার দিবাগত রাতে শায়েস্তাগঞ্জ থানায় মামলার ভিত্তিতে পুলিশ আয়েশা আক্তারকে গ্রেপ্তার করে। শায়েস্তাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী বাদী হয়ে আয়েশা আক্তারের বিরুদ্ধে শায়েস্তাগঞ্জ থানায় মামলা দায়ের করেছিলেন।

মোহাম্মদ আলী জানান, মঙ্গলবার বিকেলে শায়েস্তাগঞ্জের মা ফিলিং স্টেশনের কাছে একটি ভ্যান গাড়ি থেকে প্রাথমিকের কয়েকটি শ্রেণির ৩৯৪টি বই উদ্ধার করা হয়। ভ্যানচালক ছইদ হোসেনকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করলে বিক্রেতা প্রধান শিক্ষক আয়েশা আক্তারের নাম বলেন। এরপর শায়েস্তাগঞ্জ থানার এসআই ছাইদুল ইসলাম প্রধান শিক্ষিকা আয়েশা আক্তারের বাড়িতে তল্লাশী চালিয়ে একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে আরও ৯৬টি বই জব্দ করেন।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আয়েশা আক্তার জানান, গত ২৭ ডিসেম্বর রেলওয়ে কলোনি প্রাথমিক বিদ্যালয়ে সংরক্ষিত গোডাউন থেকে শিক্ষার্থীদের মধ্যে বিতরণের জন্য ৭৫২টি বই সংগ্রহ করেন তিনি। কিছু বিতরণ করার পর বাকি বইগুলো বিক্রির জন্য নিজের কাছে রাখেন। তিনি বই বিক্রির কথা স্বীকার করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা