বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে সাব রেজিস্ট্রারের ওপর হামলার ঘটনায় পরিদর্শনে নিবন্ধন অধিদপ্তরের প্রতিনিধি দল পড়লেন জনরোসে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাব রেজিস্ট্রার ইউসুফ আলীর ওপর ভুক্তভোগীদের হামলার ঘটনায় সরজমিন পরিদর্শন করেছেন নিবন্ধন অধিদপ্তরের একটি প্রতিনিধি দল। বুধবার বিকালে নিবন্ধন অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক বীর জ্যোতি চাকমা, রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক জিয়াউল হক ও জেলা রেজিস্ট্রার আফসানা বেগম পরিদর্শনে আসেন। পরিদর্শনের খবর পেয়ে সাব রেজিস্ট্রার কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন ভুক্তভোগী, জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা ও বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানরা। এ সময় তারা সাব রেজিস্ট্রার ইউসুফ আলীর বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ এনে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন। একই সঙ্গে সাব রেজিস্ট্রারের শাস্তির দাবি জানিয়ে দ্রুত তাকে প্রত্যাহারের দাবি জানান। তোপের মুখে পড়েন তিন সদস্যের প্রতিনিধি দল। প্রতিনিধি দল ভুক্তভোগীদের প্রায় শতাধীক লিখিত অভিযোগ জমা নেন। মুক্তিযোদ্ধা প্রতিনিধি,বনিক সমিতি,কয়েকজন জনপ্রতিনিধির মৌখিক ও শতাধীক ভুক্তভোগীর লিখিত অভিযোগ নিয়ে প্রতিনিধিদল মৌখিক ও লিখিত অভিযোগের রিপোট উচ্চ পর্যায়ে প্রেরনের আশ্বাস দেন। মঙ্গলবার নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক উম্মে কুলসুম স্বাক্ষরিত এক পত্রে গত ১০ জানুয়ারী শিবগঞ্জ সাব রেজিস্ট্রার ইউসুফ আলীর সাথে অনভিপ্রেত ঘটনা বিষয়ে সরজমিন পরিদর্শনের উদ্দেশ্যে সহকারী মহাপরিদর্শক বীর জ্যোতি চাকমা,রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক জিয়াউল হক ১৮ ও ১৯ জানুয়ারী চাঁপাইনবাবগঞ্জ জেলা ও শিবগঞ্জ সাব রেজিস্ট্রি অফিস পরিদর্শনের কথা জানানোর প্রেক্ষিতে তিনসদস্য প্রতিনিধি দল পরিদর্শন,লিখিত ও মৌখিক অভিযোগ শুনেন ও গ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা