শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: র্যাবের চলমান মাদক বিরোধী অভিযানে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ এক যুবককে আটক করেছে র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। সোমবার দিবাগত গভীর রাতে শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের সোনাপুর এলাকা থেকে ৩৭৮ বোতল ফেন্সিডিল সহ ওই যুবককে আটক করা হয়।
আটককৃত যুবক শাহবাজপুর ইউনিয়নের পিরোজপুর (সোনাপুর মোড়) এলাকার মো. আকালু রহমানের ছেলে মো. মহিবুর রহমান(৩০)।
মঙ্গলবার সকালে র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে এবং এঘটনায় শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে।