বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

তিন হাজার কম্বল বিতরণ করলেন  নৌকার মনোনয়ন প্রত্যাশী- সৈয়দ নজরুল ইসলাম

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ  চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার  দুপুরে  ধায়নগর ইউনিয়নের চৈতন্যপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ১৫০০ শত অসহায় শীতার্তদের মাঝে এবং বিকেলে নয়লা ভাঙ্গা ইউনিয়নের নয়ালা ভাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে অসহায় খেটে খাওয়া মানুষের মাঝে  ১৫০০শত কম্বল বিতরণ করেন।
     রবিবার সারাদিন ৩ হাজার  অসহায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র নিয়ে ছুটে গেলেন আগামী জাতীয় নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী  ও উপজেলা জেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম।
     শীত বস্ত্র পেয়ে অসহায় মানুষরা বলেন, আমরা এর পূর্বে অনেক উপজেলা চেয়ারম্যান দেখেছি কোন চেয়ারম্যান আমাদের জন্য শীত প্রস্তু নিয়ে ছুটে আসেনি, একমাত্র উপজেলা  চেয়ারম্যান সৈয়দ   নজরুল ইসলাম  আমাদের মাঝে শীত বস্ত্র  নিয়ে ছুটে এসেছে। আমারা তার জন্য সলকে দোয়া করি যেন তিনি আগামী দিনে আমাদের পাশে থাকতে পারে।
      নৌকার মনোনয়ন প্রত্যাশী সৈয়দ নজরুল ইসলাম বলেন, আমি আপনাদের সাহায্য করতে আসিনি আমি আপনাদের জন্য উপহার নিয়ে এসেছি। শিবগঞ্জ উপজেলায় মোট ২৫ হাজার মানুষকে এই উপহার দিব। আমার একটি মাত্র চাওয়া  আমি যেনো সারা  জীবন আপনাদের সেবা করতে পারি। আগামী জাতীয় নির্বাচনে সকলের নৌকা প্রতীকে ভোট দিয়ে  উন্নয়নের  ধারা অব্যাহত রাখবেন।
  এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শিবগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান এডু, নয়ালাভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুল ইসলাম পিন্টু, নয়ালাভাঙ্গা ইউনিয়নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আব্দুস সালাম,জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আব্দুল আওয়াল জোহা ,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তোসিকুল ইসলাম টিস্যু ,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও প্রজন্মের কেন্দ্রীয় সহ-সভাপতি আল মামুন, উপজেলা যুবলীগের সদস্য রহিম বাবু, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মানিক ,উপজেলা ছাত্রলীগের সভাপতি বাবু ও সাধারণ সম্পাদক বাকী, পৌর ছাত্রলীগের সভাপতি আলীরাজ সহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা