শিবগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানের গাছ কাটা নেয়ার অভিযোগ প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট আবেদন!
আপডেট সময় :
রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
/
২০৬
বার পঠিত
/
শিবগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানের গাছ কাটা নেয়ার অভিযোগ
প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট আবেদন
শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা:শিবগঞ্জে একটি বিদ্যালয়ের ৪টি আম গাছ অবৈধ ভাবে কেটে নেয়ার অভিযোগ উঠেছে। প্রতিকার চেয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবার আবেদন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শিবগঞ্জ উপজেলার ৬৩ দাদনচক – ১ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের। উপজেলা নির্বাহী অফিসার বরবার গত ৮জানুয়ারী মেসারফ হোসেনের স্বাক্ষরিত আবেদন সূত্রে জানা গেছে, দাদন চক গ্রামের মরহুম ইকবাল মিঞার ছেলে ইত্তেহাদ ইদ্রিশী জোর করে বেআইনী ভাবে ৪টি আম গাছ কেটে বিক্রী করেছে। উল্লেখ্য ইত্তেহাদ ইদ্রিশী অত্যন্ত প্রভাবশালী হওয়ায় ভয়ে কেউ মুখ খুলছে না। এব্যাপারে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত বলেন,আবেদন পেয়েছি এবং তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা শিক্ষা অফিসার(টি ইও কে নির্দেশ দেয়া হয়েছে।