বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে জাতীয় সমাজ সেবা দিবস পালিত

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: “উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়” এই শ্লোগানে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র‌্যালী, আলোচনা সভা ও কৃতিত্ব অর্জনকারীদের সংবর্ধণা প্রদানের মধ্যদিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। সোমবার সকালে শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদ¶িণ করে একই স্থানে এসে শেষ হলে উপজেলা চত্বরে আলোচনা সভায় মিলিত হয়।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াতের সভাপতিত্বে র‌্যালী, আলোচনা সভা ও কৃতিত্ব অর্জনকারীদের সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস। এসময় বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডিপুটি কমান্ডার আব্দুল মান্নান, সাবেক সাংগঠিক কমান্ডার তরিকুল ইসলাম। সফল উদ্যোক্তা, ভিক্ষুক পূর্নবাসনকৃত ৩জনকে সংবর্ধণার ক্রেস্ট ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের সংবর্ধণা দেয়া হয়। কৃতিত্ব অর্জনকারীরা হলেন, দীর্ঘদিন যাবত বিনামূল্য শিক্ষার্থীদের শিক্ষা প্রদানকারী শিক্ষক মো. আব্দুর রশিদ (রশিদ মাস্টার), সামাজিক ভারসাম্য পরিবেশ রক্ষার্থে বৃক্ষপ্রেমি কার্তিম প্রামানিক কে সম্মাননা ক্রেস্ট, প্রতিবন্ধীকতাকে পিছনে ফেলে সফল উদ্যোক্ত্যা হিসেবে প্রতিষ্ঠিত করা শরীরিক প্রতিবন্ধী মো. সোহেল রানা ও আরেক প্রতিবন্ধী যিনি সকল বাধাকে উপেক্ষা করে শিক্ষা অঙ্গনে সফলতা ধরে রাখা প্রতিবন্ধী মো. জিহাদ হাসানকে সম্মামনা ক্রেস্ট ও আর্থিক সহায়তা তুলে দেন অতিথিগণ। এছাড়া ১২জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করা হয় অনুষ্ঠানে। শেষে জাতীয় সমাজ সেবা দিবসের কেক কাটা হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা