শিবগঞ্জ (চাঁপাাইনবাবগঞ্জ) সংবাদদাতাঃ শিবগঞ্জের বিনোদপুর ইউনিয়নের ছুট আইড়ামারী গ্রামে অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরন করেন সাংসদ জননেতা জনাব শামিল উদ্দিন আহমেদ শিমুল,। গত বুধবার রাতে বিনোদপুর ইউনিয়নের ছুট আইড়ামারী শেখ টোলা গ্রামে ১৬৫টি হতদরিদ্র পরিবারের মাঝে কৃম্বল বিতরণী অনুষ্ঠানে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াতের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহম্মেদ শিমুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি)জুবায়ের হোসেন উপজেলা পরিকল্পনা অফিসার আরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস,শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহাম্মদ ও বিনোদপুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ রুহুল আমীন প্রমুখ।