বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

 শিবগঞ্জে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে শিবগঞ্জে দৈনিক ইত্তেফাকের ৭০তম প্রতিষ্ঠাতা বার্ষিকী পালিত হয়েছে।দৈনিক ইত্তেফাকের শিবগঞ্জ সংবাদদাতা সফিকুল ইসলামের আয়োজনে শনিবার সকা ১১টায় শিবগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা তসলিম উদ্দিন মাস্টারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের গোমস্তাপুর উপজেলা প্রতিনিধি আতিকুল ইসলাম।প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত বলেন, মরহুম তোফাজ্জল হোসেন মানিক মিঞার প্রতিষ্ঠিত একমাত্র দৈনিক ইত্তেফাক পত্রিকাই সর্বপ্রথম বাঙ্গালীর স্বাধিকারের কথা তুলে ধরে এবং যার ফলশ্রæতিতে বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে।একই ধারাবাহিকতায় ইত্তেফাক এখনো জনগণের অধিকারের কথা, অন্যায়ের প্রতিবাদে উৎসাহ প্রদানে এবং স্বদেশ প্রেমে শিক্ষা দিয়েই আসছে।তিনি এ সময় মরহুম তোফাজ্জল হোসেনের জীবনী ও সাহসিকতা ও সাংবাদিকতার নিপূনতা নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে তিনি কেক কেটে দৈনিক ইত্তেফাকের ৭০তম প্রতিষ্ঠা বার্র্ষিকীর শুভ উদ্বোধন করেন।এসময় আরো উপস্থিত ছিলেন, শিবগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোমিনুল ইসলাম বাবু,সদস্য শহিদুল ইসলাম খোকন, শিবগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক নাদিম হোসেন,সাবেক দপ্তর সম্পাদক প্রফুল্ল কুমার রবিদাস, সদস্য আলামিন হোসেন,শিবগঞ্জ গৌড় প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ ফরহাদ হোসেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সাংবাদিক মিজানুর রহমান,রায়হান আলি,শাহিন শওকাত, কাউসার আলি সহ শিবগঞ্জ উপজেলার তিনটি প্রেসক্লাবে সকল সদস্যবৃন্দ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন ।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা