চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের রানীহাটি থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী লাল চাঁনকে আটক র্যাব-৫ চাঁপাই ক্যাম্প। আটককৃর্ত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ঢোড়বোনা গ্রামের মুত তোসলিম উদ্দীনের ছেলেলালচাঁন আলী। র্যাব-৫ চাঁপাই ক্যাম্প রবিবার সন্ধ্যা ৭টায় এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান যে
সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল ১৮ ডিসেম্বর ২০২২ ইং তারিখ ১৮:০০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন রানীহাটি এলাকা হতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির, কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এবং সহকারী পুলিশ সুপার মোঃ নুরুল হুদা এর নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করে স্মারক নং ১৯৮, তারিখ ০১/০৩/১৮, জিআর নং ৪৯৪/১১(শিব), প্রসেস নং ০১/১৮, তারিখ ১৮/৪/১৮, ধারা ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ১০(১) মোতাবেক মাদক মামলায় সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামী ১। লাল চাঁন, পিতা-মৃত তসলিম উদ্দিন, সাং-ঢোরবোনা, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে গ্রেফতার করে। তাকে গ্রেফতারে র্যাবের একটি চৌকশ গোয়েন্দা দল দীর্ঘদিন ধরে কঠোর গোয়েন্দা নজরদারী অব্যাহত রেখেছিল।উপরোক্ত ঘটনায় উক্ত আসামীকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।