বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে ১টি বিদেশি পিস্তুল,২টি ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলিসহ ০৪ জন অস্ত্র ব্যবসায়ী আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে ০৪জন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫ চাঁপাই ক্যাম্প। আটককৃর্ত ব্যক্তিরা হলেন, গোদাাড়ী উপজেলার মাদারপুর ডিমভাঙ্গা গ্রামের রেজাউল ছেলে,১।মোঃ ইসাহাক আলী (৩০), মজিবুর রহমানের ছেলে, ২। মোঃ জনি ইসলাম(২২), ও শামছুল হক ছেলে ফারুক হোসেন (৩৭) এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সালামপুর গ্রামের মিন্টু মিয়ার ছেলে (৪) মোঃ জাকির হোসেন।  র‌্যাব-৫ চাঁপাই ক্যাম্প রবিবার সকাল ১০ ঘটিকায় এক প্রেসবিজ্ঞপ্তি তে জানান যে,সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল ১০ ডিসেম্বর ২০২২ ইং তারিখ ২১:০০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ২নং শাহাবাজপুর ইউনিয়নের সালামপুর গ্রামস্থ জনৈক মোঃ জাহাঙ্গীর হোসেন, পিতা-মৃত পানু এর বাড়ীর উত্তরে ইরফান আলী পিতা-মৃত রুস্তম আলী এর বাঁশ ঝাড়ের নীচে এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ২নং শাহাবাজপুর ইউনিয়নের সালামপুর গ্রামস্থ জনৈক মোঃ জাহাঙ্গীর হোসেন, পিতা-মৃত পানু এর বাড়ীর সামনে কাঁচা রাস্তার উপর হতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে¡¡ একটি অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করে (ক) বিদেশি পিস্তল-০১টি, (খ) ম্যাগাজিন-০২টি, (গ) গুলি-০৪ রাউন্ড, (ঘ) মাইক্রোবাস-০১টি এবং (ঙ) নগদ-৪৯০০০/- টাকা সহ শীর্ষ অস্ত্র ব্যবসায়ী মূলহোতাসহ ০৪ জন অস্ত্র ব্যবসায়ী ১। মোঃ ইসাহাক আলী (৩০) (মূলহোতা), পিতা-মোঃ রেজাউল, মাতা-মৃত শামনুর বিবি, ২। মোঃ জনি ইসলাম (২২), পিতা-মোঃ মজিবুর রহমান, মাতা-মোছাঃ আদরী বেগম, ৩। মোঃ ফারুক হোসেন (৩৭), পিতা-মোঃ শামছুল হক, মাতা-মৃত রুবি বেগম, সর্ব সাং-মাদারপুর ডিম ভাঙ্গা, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী, ৪। মোঃ জাকির হোসেন (৩৫), পিতা-মোঃ মিন্টু মিয়া, মাতা-মোছাঃ শেফালী বেগম, সাং-পিরোজপুর (পশ্চিম পাড়া) থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জদের’কে হাতেনাতে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা জব্দকৃত অবৈধ আগ্নেয়াস্ত্র ক্রয়ের উদ্দেশ্যে রাজশাহীর গোদাগাড়ী হতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সীমান্তবর্তী এলাকায় এসে তাদের নিজ হেফাজতে রেখেছে বলে সাক্ষীদের সম্মুখে  স্বীকার করে। গ্রেফতারকৃতরা সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে অস্ত্র ক্রয় করার সময় র‌্যাবের অপারেশন টিম দ্বারা ধৃত হয়। উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা