চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমচাষী, উৎপাদনকারী, উদ্যোক্তাদের সমস্যা,সম্ভাবনা ,পরিকল্পনা ও করনীয় বিষয়ে পরামর্শমুলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শিবগঞ্জের আম কেন্দ্রী সংগঠন ও উদ্যোক্তাদের সাথে সুইজারল্যান্ড ভিত্তিক বেসরকারী সংস্থা সুইচ কন্টাক্ট প্রবৃদ্ধি প্রকল্পের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সংলগ্ন আমবাগানে মতবিনিময় করেন।
প্রতিনিধি দলে নেতৃত্ব দেন, সুইজারল্যান্ডের কেএম কনসাল্টেন্স ওলেনা ক্রিলোভা। এ সময় উপস্থিত ছিলেন, সুইচ কন্টাক্ট প্রবৃদ্ধি প্রকল্পের পাবলিক সেক্টর স্পেশালিস্ট রোকন উদ্দীন আহমেদ, সিনিয়র অফিসার সাকিব খান, কো-অর্ডিনেটর নাহিদ সুলতানা। মতবিনিময় সভায় আম চাষী,উৎপাদনকারী, উদ্যোক্তাদের সমস্যা,সম্ভাবনা,রপ্তানী ও বাজারজাত করনে সমস্যা,পরিকল্পনা ও করনীয়সহ বিভিন্ন বিষয় মতামত প্রদান ও প্রস্তাবনা দেন ম্যাংগো ফাউন্ডেশনের সদস্য সচিব ও গণমাধ্যম কর্মী ও আম উদ্যোক্তা আহসান হাবিব।
এ সময় সাংবাদিক,স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিথি ও শিবগঞ্জের নারী উদ্যোক্তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় শেষে সাংবাদিক আহসান হাবিবের মডেল ম্যাংগো ও কৃষি প্রকল্প পরিদর্শন করেন প্রতিনিধি দল। নারী উদ্যোক্তা প্রতিনিধিরা অতিথিদেরকে নিজেদের বানানো কেক,পাটিসাপটা,নারিকের লাড়– ও ভেজিটেবল রোল ও আঁচার দিয়ে আপ্যায়িত করেন।
প্রতিনিধি দল আম নিয়ে বিভিন্ন বিষয় মতবিনিময়ে তুলে ধরায় পরবর্তিতে স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে পরিকল্পনা নিবেন বলে জানান এবং নারী উদ্যোক্তারা আপ্যায়িত করায় ধন্যবাদ জানান এবং খাবারের মান টেস্টি ও ভাল বলে মন্তব্য করেন। নারী উদ্যোক্তাদের সুইজারল্যান্ডের প্রতিনিধ ওলেনা ক্রিলোভা পরামর্শ প্রদান করেন। এর আগে আরো একটি আম সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন সুইচ কন্টাক্ট প্রবৃদ্ধি প্রকল্পের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। বুধবার দিনব্যাপী শিবগঞ্জ পৌরসভার জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন সুইচ কন্টাক্ট প্রবৃদ্ধি প্রকল্পের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল।