বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন অসহায়-দুস্থ রোগীরা

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
শিবগঞ্জে অসহায়-দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার পাঁকা ইউনিয়নের চর পাঁকা, উত্তর পাঁকা, কদমতলা ও বোগলাউড়ি এলাকার ৬০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন অর্থোপেডিক চিকিৎসক ও সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এ সময় তিনি বলেন, পদ্মা পাড়ের বাসিন্দদের পাশে আগেও ছিলাম, বর্তমানে আছি ও আগামীতে থাকব। তাদের দুখেসুখে সাধ্যমত সকল সহযোগিতা করে যাবো। শুধু চিকিৎসাসেবা নয়, পদ্মার ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে পারলে নিজে ভাল লাগে। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোহিদুল আলম টিয়া, দাইপুখুরিয়া ইউপি চেয়ারম্যান আলোমগীর রেজা, ধাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও সাবেক সভাপতি রিজভী আলম রানাসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ। পরে বর্তমান সরকারের উন্নয়ন চিত্র জনসাধারণের মাঝে তুলে ধরতে লিফলেট বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা