বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

ঐতিহাসিক তেলিয়াপাড়া স্মৃতিসৌধে স্বরাষ্ট্র মন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

মহান মুক্তিযুদ্ধের অন্যতম স্মৃতি বিজড়িত স্থান তেলিয়াপাড়া চা বাগান স্মৃতিসৌধে বিজয়ের মাসে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি। আজ শনিবার সকালে শায়েস্তাগঞ্জ থানার নব নির্মিত ভবন উদ্বোধনের পূর্বে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডঃ মোঃ মাহবুব আলী এমপি ও ন্যাশনাল টি কোম্পনীর চেয়ারম্যান শেখ কবির উপস্থিত ছিলেন। স্মৃতিসৌধ প্রাঙ্গনে বিভিন্ন প্রজাতির গাছের চারা ও জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করেন। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল হাসান, সাধারন বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ বিল্লাল হোসেন,সিলেট রেঞ্জ ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ, হবিগঞ্জ পুলিশ সুপার এস এম মুরাদ আলী, সিলেট পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, ন্যাশনাল টি কোম্পনীর ডিজিএম এমদাদুর রহমান মিঠু ,অতিরিক্ত পুলিশ সুপার মহসিন আল মুরাদ, উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতিকুর রহমান, সহ সভাপতি রহম আলী, যুবলীগ সভাপতি ফারুক পাঠান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা