বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

বঙ্গবন্ধু আন্তঃজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ১-০ গোলে জয় শিবগঞ্জ

মোহাঃ মামুন উর রশিদ,শিবগঞ্জ, (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ বুধবার (১৬ নভেম্বর ) বিকেল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা স্টেডিয়াম মাঠে বঙ্গবন্ধু আন্তঃজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই খেলাটি সম্পন্ন হয়েছে।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে টাঙ্গাইল জেলা ফুটবল দলকে ১-০ গোলে হারিয়ে স্বাগতিক শিবগঞ্জ উপজেলা ফুটবল দল চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি আবুল হায়াতের সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সসদস্য ডাঃ সামিল উদ্দিন আহম্মেদ শিমুল এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিব খাঁন,৫৯বিজিবি লেফটেন্যান্ট ক্যাপ্টেন আমির হোসেন মোল্লা, শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম,শিবগঞ্জ উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম (মিটুল খান) শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, ”মাদক মুক্ত সমাজ বির্নিমানে আমাদের অঙ্গিকার” এবং স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের যে চেতনা তা দিয়ে আলোকিত সমাজ গড়ার জন্য এই ধরনের টুর্নামেন্ট ভূমিকা রাখবে।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা