বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে একই পদে আপন ২ ভায়ের লড়াই

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে একই পদের জন্য লড়ছেন আপন দুই ভাই। সেলিম রেজা ও শহিদুল ইসলাম নামের ঐ দুই ভাই লড়াই করছেন জেলা পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য পদে।

প্রতিদ্বন্দীতাকারী এ ২ প্রার্থী জেলার সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের মাস্টার পাড়ার এনামুল হকের ছেলে।
জেলা নির্বাচন অফিস জানায়, সেলিম রেজার বয়স প্রায় ৪৫ বছর। তিনি বি.এ পাশ করেছেন। জেলা পরিষদ নির্বাচনে তার প্রতীক টিউবওয়েল।
আর তার ভাই শহিদুলের বয়স ৩৯ বছর। তিনি এসএসসি পাশ করেছেন। বক প্রতীক নিয়ে নির্বাচন করছেন তিনিও।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের আর মাত্র ২ দিন বাকি। প্রতিদ্বন্দী ২ প্রার্থীও এলাকা ঘুরে দেখা গেছে, সেলিম রেজার পোষ্টারে এলাকা ছেয়ে গেলেও তার ভাই শহিদুলের কোনো পোষ্টার এখন পর্যন্ত চোখে পড়েনি। এছাড়াও ভোটারদের মাঝে সেলিম রেজাই নিয়মিত যোগাযোগ রাখছেন। কিন্তু শহিদুলের তেমন একটা ভোটারদেও সাথে যোগাযোগ নাই।
তবে তাদের ২ জনেরই একই সুর।নির্বাচনে ২ ভাই অংশ নিলেও তারা ভাই ভাই।নির্বাচন ঘিরে সম্পর্কের কোন অবনতি হযনি,হবেওনা।

সেলিম রেজা বলেন, ‘আমার ছোট ভাই জেলা পরিষদ নির্বাচনে দাঁড়িয়েছে। নির্বাচন অফিসের খাতা কলমে আমারা প্রতিদ্বন্দ্বি প্রার্থী হলেও, আমরা ভাই-ভাই।’

শহিদুল ইসলাম বলেন, ‘একই পদের জন্য আমরা দুই ভাই ভোট করছি। আমাদের পারিবারিক সম্পর্কের বন্ধন এখনও অটুট আছে। আগামীতেও থাকবে। ভোটের মাঠে আছি, আর থাকবো।’
অন্য প্রার্থীদের নির্বাচনি প্রচার প্রচারণার জন্য রাস্তার মোড়ে মোড়ে পোষ্টার দেখা গেলেও আপনার কেন পোস্টার দেখা যাচ্ছে না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি আমার মতো করে প্রচার প্রচারণা চালাচ্ছি।’

এদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান বলেন, ‘আগামী ১৪ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ভোট গ্রহণের কেন্দ্র জেলা শহরের গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২০৬ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা