বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জ চর জগন্নাথপুর উচ্চ বিদ্যালয়ের জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান !

মোহাঃ শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চর জগন্নাথপুর উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনে চলছে শি¶াকার্যক্রম। ক্লাস পরিচালনার অনুপযোগী হওয়া স্কুল ভবনে পাঠদান চলায় আতঙ্কে শি¶ক, অভিভাবক, শি¶ার্থী ও এলাকাবাসী।
এমন চিত্র দেখা যায়, চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের চর জগন্নাথপুর উচ্চ বিদ্যালয়ে। সরেজমিন দেখা যায়, শিবগঞ্জ উপজেলার চর জগন্নাথপুর উচ্চ বিদ্যালয়ে ভাল মানের কোন ভবন নাই। অফিস ক¶ এবং শ্রেনিক¶ মিলিয়ে মোট ৫/৬ টি পুরাতন ঘরে চলছে প্রতিষ্ঠানটির কার্যক্রম। আবার ঐ সব ঘরের অনেক স্থানে ছাদ ও ভিমে ফাটল রয়েছে। ১২ জন শি¶ক ও প্রায় ৩০০ জন শি¶ার্থী নিয়ে শি¶া কার্যক্রম চলছে এই বিদ্যালয়ে।শি¶ক ও এলাকাবাসী জানান, চর অঞ্চলের নদী ভাঙ্গন এলাকার মানুষের মাঝে শি¶ার আলো ছড়িয়ে দিতে ১৯৭৭ সালে বিদ্যালয়টি স্থাপিত হয় এবং ১৯৯৩ সালে নদী ভাঙ্গনের কবলে পড়ে বিদ্যালয়টিকে পূনরায় কোনরকম দাঁড় করানো হয়। সিনিয়র শি¶ক আজমল হোসেন জানান, অফিস এবং শ্রেনিক¶গুলোর বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে ছাদের কিছু অংশ খসে পরছে এখন এই অবস্থায় আমাদের ক্লাস নিতে হচ্ছে। শি¶ক সায়িদা আখতারের কাছে জানতে চাইলে বলেন, ‘শি¶ার্থীসহ আমাদের মধ্যে তো ভয় কাজ করে। ঝুঁকি থাকা সত্ত্বেও ক্লাস নিতে হয়।
কয়েকজন অভিভাবকের সাথে আলাপ করে জানা যায় এই অবস্থায় পাঠদান খুবই ঝুঁকিপূর্ণ। স্কুলে সš—ানদের পাঠিয়ে অভিভাবকদের এক অজানা আতঙ্কে থাকতে হয়।বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাঃ সেলিম রেজা জানান , ঝুঁকিপূর্ণ ভবনে এখনো পাঠদান চলছে। আমরা সবসময় একটা আতঙ্কে থাকি।অত্র বিদ্যালয়ের প্রধান শি¶ক আব্দুস সামাদ বলেন, বিদ্যালয়ের ঘরগুলো ব্যবহার অনুপযোগী হওয়ায় পাঠদান সহ অফিস কার্যক্রম পরিচালনা করা খুব ঝুঁকিপূর্ণ। তিনি আরও জানান যে, সরকারি অনুদান বরাদ্দের আশ্বাস থাকলেও বিদ্যালয় কর্তৃপ¶ের কাছে কোনো বরাদ্দের টাকা আসেনি।তিনি আরও বলেন যে,জেলা শি¶া কর্মকর্তারা বিদ্যালয় পরিদর্শন করে অবগত হয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত বলেন আমি বিষয়টা জানতে পেরেছি এবং প্রধান শি¶ককে উপজেলা প্রশাসনের প¶ থেকে সর্বোচ্চ সহযোগীতা করার আশ্বস্থ করেছি।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা