বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জের ত্রিমোহনী সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: শিবগঞ্জ উপজেলার নবনির্মিত ত্রিমোহনী সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এ সেতুর উদ্বোধন করেন। দেশব্যাপী একসাথে একশ’ সেতুর উদ্বোধনের অংশ হিসেবে ত্রিমোহনী সেতুর উদ্বোধন করা হয়। এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলাম, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরিন ঝিনুকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা। ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী দেশের ২৫টি জেলায় বাংলাদেশ সরকারের অর্থায়নে নির্মিত মোট ৫ হাজার ৪৯৪ মিটার দৈর্ঘ্যের ১০০টি সেতুর উদ্বোধন করেন। শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়। প্রসঙ্গত, শিবগঞ্জ উপজেলার কানসাট-গোমস্তাপুর সড়কের ত্রিমোহনী বাজারে নির্মিত ৪২ মিটার দৈর্ঘ্যরে ত্রিমোহনী সেতু নির্মাণে ব্যয় হয়েছে ৫ কোটি ৪৮ লাখ টাকা।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা