বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

জেলা হত্যা দিবসে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে আওয়ামীলীগের শ্রদ্ধা 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: জেল হত্যা দিবসে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের  নেতাকর্মীরা। বৃহস্পতিবার  সকাল ৯টায় জেলা আওয়ামীলীগের কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলনের মধ্যদিয়ে কর্মসূচীর সূচনা হয়।
পরে নেতাকর্মীরা শোক মিছিল সহকারে শহরের ফায়ার সার্ভিস মোড়ে গিয়ে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানানো শেষে সেখানে সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহা. জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ।
এসময় আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোঃ নজরুল ইসলাম, পৌর আ.লীগের সভাপতি অধ্যক্ষ মোঃ আব্দুল জলিল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষিবিদ রোকনউজ্জামান রোকন, জেলা যুব মহিলা লীগের সভাপতি এ্যাড. ইয়াসমিন সুলতানা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আওয়াল গনি জোহা, সাধারণ সম্পাদক ফাইজার রহমান কনক, জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ শিকদার, সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দসহ নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা