৯নং দূর্লভপুর ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর বিজয়ী
আপডেট সময় :
বুধবার, ২ নভেম্বর, ২০২২
/
২৫০
বার পঠিত
/
শিবগঞ্জ(চঁাপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ৯নং দূর্লভপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ৮ টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত। বিভিন্ন সূত্রে জানা গেছে, দুর্লভপুর ইউনিয়নে ১৭টি কেন্দ্রের মধ্যে প্রাপ্ত ফলাফলে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী গোলাম আজম আনারস প্রতীক নিয়ে এগিয়ে আছেন। তিনি ভোট পেয়েছেন ১৭হাজার ৭৩৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকে আবু আহমেদ নজমুল কবির মুক্তা পেয়েছেন ১২হাজার ৫৭৭ ভোট।
এব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. তাসিনুর রহমান বুধবার রাত ৮.১৫ মিনিটে ১৭টি কেন্দ্রর ফলাফলের ভিত্তিতে বেসরকারীভাবে বিজয়ী ঘোষনা করেন স্বতন্ত্র প্রার্থী গোলাম আযম আনারস প্রতীককে।
প্রসঙ্গত: সীমানা জটিলতা সংক্রান্ত কারনে বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজিব রাজু উচ্চ আদালতে একটি রীট দায়ের করায় উচ্চ আদালতের নির্দেশে ২ দফা নির্বাচনের তারিখ ঘোষণার পর নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশনাার।