চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার কাঞ্চনতলার চাঞ্চল্যকর ভুটভুটির আঘাতে নিহত হওয়া আফজাল হোসেন। আফজাল হোসেনের; ঘাতক ভুটভুটি চালক দেলোয়ার হোসেন (৩২) কে গ্রেফতার করে র্যাব-৫। আটককৃর্তবক্তি চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার মুশরীভূজা গ্রামের তাজেমুল ইসলামের ছেলে ভুটভুটি চালক দেলোয়ার হোসেন (৩২)। র্যাব-৫ চাঁপাই ক্যাম্প রবিবার বিকেল ৩.৩০মিনিটে একপ্রেস বিজ্ঞপ্তিতে জানান যে,
সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল ২৩ অক্টোবর ২০২২ ইং তারিখ ১৩:৩০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন শরিফনগরস্থ মায়া হোটেলের সামনে হতে ৯৮/১০৫ সড়ক পরিবহন আইন ২০১৮ দ্রুত ও বেপরোয়া গতিতে ভুটভুটি চালাইয়া চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার চাঞ্চল্যকর মোঃ আফজাল হোসেন (৫২) কে ভটভটি চাপা দিয়ে হত্যাকারী ঘাতক চালক ১। মোঃ দেলোয়ার হোসেন (৩২), পিতা-তাজামুল, সাং-মুশরীভূজা, থানা-ভোলাহাট, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে আটক করে। তাকে গ্রেফতারে র্যাবের একটি চৌকশ গোয়েন্দা দল কঠোর গোয়েন্দা নজরদারী অব্যাহত রেখেছিল।
উল্লেখ্য যে, গত ১২ অক্টোবর ২০২২ তারিখ মৃত আফজাল হোসেন (৫২), তার দোকানের বেচা কেনা শেষে বাড়ি ফেরার পথে গোমস্তাপুর থানাধীন কাঞ্চনতলা গ্রামস্থ জনৈক মোঃ সনু (৪০), পিতা-মৃত আহসান এর বাড়ির সামনে উপস্থিত হলে পিছন দিক হতে দ্রুত গতিতে তিন চাকা বিশিষ্ট ভটভটি চালিয়ে আসা ঘাতক চালক ¯^জোরে ধাক্কা দিলে আফজাল হোসেন (৫২) সাইকেল হতে ছিটকে রাস্তায় পড়ে মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম প্রাপ্ত হয়। পরবর্তীতে এলাকাবাসী আফজাল হোসেন (৫২) কে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। উক্ত ঘটনায় পলাতক ঘাতক ভটভটি চালকের বিরুদ্ধে দৃষ্টান্তমুলক ব্যবস্থা নেয়ার দাবিতে এলাকায় মানব বন্ধন সহ ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে র্যাবের একটি চৌকশদল ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে। র্যাবের চৌকশ গোয়েন্দা দল তথ্য-প্রযুক্তির মাধ্যমে উক্ত ভটভটি চালক মোঃ দেলোয়ার হোসেন (৩২), পিতা-তাজামুল, সাংÑমুশরীভূজা, থানা-ভোলাহাট, জেলা-চাঁপাইনববাগঞ্জকে কে সনাক্ত করে। এরই ধারাবাহিকতায় অদ্য ২৩ অক্টোবর ২০২২ ইং তারিখ ১৩৩০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন শরিফনগরস্থ মায়া হোটেলের সামনে হতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে¡¡ অভিযান পরিচালনা করে উক্ত ঘাতক ভটভটি চালক মোঃ দেলোয়ার হোসেন (৩২) কে গ্রেফতার করা হয়।
এ ধরনের চাঞ্চল্যকর ঘটনার আসামী স্বল্প সময়ের মধ্যে গ্রেফতার হওয়ায় ভিকটিমের পরিবার সহ এলাকাবাসী র্যাবের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপণ করেন। উক্ত আসামীকে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার মামলা নং ১৬/৩২৮ তারিখ ১২/১০/২০২২, ধারা ২০১৮ সালের পরিবহন আইন এর ৯৮/১০৫ ধারা মোতাবেক গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।