বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

স্লোগানে স্লোগানে মুখরিত হয়েছে সৈয়দ নজরুল ইসলামকে আগামীতে এমপি হিসেবে দেখতে চাই

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়ন, আওয়ামীলীগ, যুব লীগ, শ্রমিক লীগ,সেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, ও কৃষক লীগের আয়োজনে ৪৩- চাঁপাইনবাবগঞ্জ-১( শিবগঞ্জ)
আসেনর আগামী জাতীয় সংসদ
নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম।
তিনি দীর্ঘদিন শিবগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে আগাম নির্বাচনী উঠান বৈঠক
চালিয়ে যাচ্ছেন। এর ধারাবাহিকতায় উজিরপুর ইউনিয়নের জলোবাজারে শনিবার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

তিনি এলাকার উন্নয়নে রাস্তাঘাট ব্রিজ কালভার্ট, স্কুল, মসজিদ, মাদ্রাসার জন্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছেন বলে দাবি করেন। তাই এলাকাবাসীর ভালোবাসা ও চাওয়া থেকেই তার জাতীয় সংসদ নির্বাচন করার প্রত্যাশা।

এছাড়া দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়সহ বাড়ি বাড়ি ঘুরে উঠান বৈঠক করতে দীর্ঘপথ ছুটে বেড়াচ্ছেন শিবগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে। করোনাভাইরাসের কারণে লকডাউন চলাকালীন এলাকার অসহায় দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করাসহ প্রতিনিয়ত এলাকাবাসীর খোঁজখবর রেখেছেন।

উঠান বৈঠক উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম এলাকাবাসীর উদ্দেশে বলেন, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত আমি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে অংশীদার হতে নৌকা প্রতীক নিয়ে জাতীয় সংসদ নির্বাচিত হলে দীর্ঘদিনের অবহেলিত শিবগঞ্জ উপজেলা কে আপনাদের সাথে নিয়ে
একটি আধুনিক মডেল উপজেলায় রূপান্তরের চেষ্টা চালিয়ে যাব। তিনি আরো বলেন শিবগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য পদে নির্বাচন করার ইচ্ছে নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন গ্রামের ঘরে ঘরে গিয়ে জনগণের সঙ্গে মতবিনিময় করছি। আগামী নির্বাচনে জাতীয় সংসদ সদস্য পদের জন্য ভোট প্রার্থনা করছি। নির্বাচিত হলে মাদক ও সন্ত্রাসমুক্ত শিবগঞ্জ উপজেলা উপহার দেব ইনশাল্লাহ।
মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সরকারের উন্নয়ন কার্যক্রম বক্তব্য তুলে ধরেন।

উঠান বৈঠকে সভাপতির বক্তব্যে
উজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও উজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দুরুল হোদা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম কে এমপি হিসেবে দেখতে চাই এবং তিনি আরও নুজরুল ভাই নৌকার মনোনয়ন পেয়ে বিপুল ভোটে নির্বাচিত হবে ইনশাল্লাহ।

উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক সম্পাদক ও শিবগঞ্জ পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, উজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের মেম্বার হাবিবুর রহমান হবি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আব্দুল আওয়াল গনি জোহা, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক বেনজির আলী, উজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগ নয়টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক,উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক তোসিকুল ইসলাম টিস্যু, কৃষক লীগ সভাপতি তুষার, উপজেলা শ্রমিক লীগ সভাপতি পলাশ ও সাধারণ সম্পাদক মানিক, উজিরপুর ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক কালাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি বাবু ও সাধারণ সম্পাদক বাকি, পৌর ছাত্রলীগ সভাপতি আলীরাজ ও সাধারণ সম্পাদক ডলার রকি, উজিরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি হাসিব ও সাবেক সাধারণ সম্পাদক নাজিম সহ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন ।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা