চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের নাক্কাটি তোলা বাজার ঘাটে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ অক্টোবর ) বিকেলে ধাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে নাক কাটিতোলা বাজার হতে মহেশপুর পর্যন্ত নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন সুজন মাঝির দল, দ্বিতীয় হয় সায়েদ মাঝির দল ও তৃতীয় হয়েছে সহবুল মাঝির দল।
পরে ধাইনগড় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ধাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ আবদুল কাদের মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এ সময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত, সহকারী কমিশনার (ভূমি) জোবায়ের হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোহিদুল আলম টিয়া ধাইনগড় ইউ পি চেয়ারম্যান আবদুল লতিফ প্রমূখ।