বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে র‌্যাবের অভিযানে ফেন্সিডিল সহ আটক-১

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ র‌্যাবের চলমান মাদক বিরোধী অভিযানে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ একজনকে আটক করেছে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। বৃহষ্পতিবার দিবাগত রাতে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের শরৎনগর হাজিপাড়াস্থ বাঁশ ঝাঁড়ে অভিযান চালিয়ে ১২৯ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের উপর চাকপাড়া গ্রামের মোঃ আব্দুল মোতালেব এর ছেলে মোঃ রাইহান আলী(২১)।
শুক্রবার সকালে র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহষ্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে¡¡ উপজেলার শ্যামপুর ইউনিয়নের শরৎনগর হাজিপাড়াস্থ বাঁশ ঝাঁড়ে অভিযান চালিয়ে ১২৯ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি সীম কার্ড উদ্ধার করা হয়। এঘটনায় শিবগঞ্জ থানায় মামলা রজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা