বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে বীরমুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ-স্মার্ট আইডি কার্ড বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: শিবগঞ্জে উপজেলার ৯৪৮ জন বীরমুক্তিযোদ্ধার মাঝে ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াতের সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা অফিসার কাঞ্চন কুমার দাসের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার তরিকুল ইসলাম ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বজলার রশিদ সনুসহ অন্যরা। সরকারি অফিসার ও জনপ্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আট ইউনিয়নের ৪ শতাধিক বীরমুক্তিযোদ্ধার মাঝে ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড তুলে দেয়া হয়। পর্যায়ক্রমে বাকিদের মাঝে এসব বিতরণ করা হবে।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা