বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে নিখোঁজের তিনদিন পর শিশুর মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:  শিবগঞ্জে নিখোঁজের তিনদিন পর হাসান মারফত নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। নিহত শিশু উপজেলার চককীর্তি ইউনিয়নের পিরানটোলা গ্রামের হোসেনের ছেলে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মোবারকপুর ইউনিয়নের গোয়াবাড়ি চাঁদপুর কল্যাণীজোলা আমবাগান থেকে গলিত মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে গত ১০ অক্টোবর সকাল থেকে নিখোঁজ হয় শিশু হাসান মারফত। এ ঘটনায় শিশুটির পরিবার শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। নিহতের চাচা আকবর হোসেন জানান, মরদেহটি তার নিখোঁজ ভাতিজা হাসান মারফতের। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হবে। শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, সকালে আমবাগানে একটি মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতালর মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ধারণা- কয়েকদিন আগে শিশুটিকে হত্যা করা হয়েছে। অপরাধী সনাক্তে ইতোমধ্যে পুলিশের পাশাপাশি গোয়েন্দা সদস্যরা মাঠে কাজ শুরু করেছে।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা