বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

পত্নীতলায় প্রথম দিনে ৩ হাজার শিশু পেল কেভিড-১৯ ভ্যাকসিন

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় নওগাঁর পত্নীতলায় স্কুল ভিত্তিক ৫-১১ বছরের প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের ফাইজার ( কোভিড-১৯) ভ্যাক্সিন করোনা সুরক্ষা টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ( ১১ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে উপজেলার ঘোষনগর ইউনিয়নের শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম খালিদ সাইফুল্লাহ, এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের মেডিকেল অফিসার(রোগ নিয়ন্ত্রণ) ডা.মাকসুদ হাসান সিয়াম, স্বাস্থ্য পরিদর্শক আনিসুর রহমান এবং সেনিটারি ইন্সপেক্টর প্রভাস চন্দ্র কবিরাজ সহ স্বাস্থ্য সহকারীগণ, সুধিজন প্রমূখ । জানা যায় আজ থেকে কোভিড ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন শুরু হয়েছে চলবে আগামী দুই সপ্তাহ পর্যন্ত। উদ্বোধনীর প্রথম দিনে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৫-১১ বছরের ৩ হাজার শিশুকে টিকা দেওয়া হয়েছে। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খালিদ সাইফুল্লাহ বলেন আজ থেকে পত্নীতলা উপজেলা অন্তর্ভুক্ত সকল ৫-১১ বছর বয়সী শিশুদের কোভিড ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন শুরু হয়েছে। আগামী ২ সপ্তাহ এই ক্যাম্পেইন চলমান থাকবে। আপনাদের সকলের শিশুকে ক্যাম্পেইন চলাকালীন সময় নির্দিষ্ট টিকাকেন্দ্রে টিকা নিতে নিয়ে আসুন। “আজকের শিশুই আগামীর ভবিষ্যৎ ” শিশুদের প্রতি যত্নশীল হই। কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহন করলে, কোভোড আক্রান্ত হলেও, গুরুতর অসুস্থতা, হাসপাতালে ভর্তি, এমনকি মৃত্যুঝুকি অনেকাংশে কমে যায়। কোভিড -১৯ ভ্যাকসিন নেওয়ার পরও সঠিক ভাবে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা