বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

মোবারকপুরকে হারিয়ে ফাইনালে কানসাট

শিবগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলা,শিবগঞ্জ উপজেলার রানীবাড়ি চাঁদপুর ইউনাইটেড ক্লাব আয়োজিত তৃতীয় প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলায় আজ বিকেল ৪ঃ০০ ঘটিকার সময় রানীবাড়ি চাঁদপুর ইউনাইটেড ক্লাব ফুটবল মাঠে মোবারকপুর ইয়াং ইউনাইটেড ক্লাবকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছে কানসাট খেলোয়াড় কল্যাণ সমিতি।
প্রথমার্ধের খেলায় গোল ০-০ থাকা অবস্থায় শেষ করে দুই দল।

এরপর বিরতি থেকে ফিরেই ৪৫ মিনিটের মাথায় কানসাট খেলোয়াড় কল্যাণ সমিতিকে এগিয়ে নেয় শিমুল।

শেষ বাঁশি দেওয়া পর্যন্ত আর কোন গোল না হলে শিমুলের একমাত্র গেলো জয় লাভ করে কানসাট খেলোয়াড় কল্যাণ সমিতি।

মোবারকপুর ইয়াং ইউনাইটেড ক্লাব ও কানসাট খেলোয়াড় কল্যাণ সমিতির খেলা উপভোগ করতে রানীবাড়ি চাঁদপুর ইউনাইটেড ক্লাব মাঠে হাজার হাজার দর্শকের উপস্থিতি ছিলো।

আগামীকাল দ্বিতীয় সেমিফাইনাল খেলায় বিকেল ৩ঃ০০ ঘটিকার সময় ভোলাহাট ফুটবল দলের বিপক্ষে মাঠে নামবে ধাইনগর ফুটবল দল।
এই দুই দলের মধ্যে যে জয় লাভ করবে সেই দল ফাইনালে মোকাবিলা করবে কানসাট খেলোয়াড় কল্যাণ সমিতির সাথে।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা