বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে ডাকাতের হামলায় প্রাণ গেল কৃষকের

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ-গোমস্তাপুর উপজেলার কুইচাগাঁড়ায় ডাকাতের হামলায় পড়ে এক কৃষকের প্রাণহানি ঘটেছে। বুধবার সকাল সাড়ে ৬ টার দিকে শিবগঞ্জ উপজেলার শেষ সীমানায় গোমস্তাপুর উপজেলার বেলাল বাজার-আড়গাড়াহাট সড়কের কুইচাগাঁড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত কৃষক শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ধূমানীনগর গ্রামের রফিকুল ইসলামের ছেলে জুয়েল(৩০)।
প্রত্য¶দর্শীরা জানায়, বুধবার সকালে জুয়েল ও তার সহযোগী সাদ্দাম হোসেন মোটরসাইকেল যোগে বাড়ি থেকে নাচোল উপজেলার গোলাবাড়ি পেঁয়ার বাগানে যাওয়ার সময় বেলাল বাজার-আড়গাড়াহাট সড়কের কুইচাগাঁড়ায় ২ জন ডাকাতের কবলে পড়ে। এ সময় ওই ২ ডাকাত মোটরসাইকেলের গতিরোধ করে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে সবকিছু কেড়ে নেয়ার চেষ্টা করে। এতে জুয়েল অস্বীকৃতি জানালে ডাকাতরা চাকু দিয়ে জুয়েলকে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
এসময় তার সাথে থাকা সাদ্দাম নিরাপদ দুরত্বে সরে গিয়ে আত্মর¶া করে। পরে স্থানীয়রা বিষয়টি টের পেলে ডাকাতরা পালিয়ে যায়।
এব্যাপারে শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ জানান, শিবগঞ্জ উপজেলার শেষ সীমানায় ছুরির আঘাতে জুয়েল নামে একজন মারা গেছে। পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে। কি কারনে এবং কিভাবে এ ঘটনা ঘটেছে বিষয়টি তদন্ত করে পরে জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা