জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২ প্রদান উপলক্ষে গত ২৫ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জ জেলা পর্যায়ে বাছাইয়ে শ্রেষ্ঠ শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দেয়া হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা প্রদান করেন উপজেলা এনজিও ফোরাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা এনজিও ফোরামের সভাপতি তোহিদুল আলম টিয়া, সহ-সভাপতি সাইদুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ অন্যরা।