বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে সার ডিলারদের নিয়ে উপজেলা কৃষি অফিসারের মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্যদের সাথে বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকালে উপজেলা কৃষি অফিস ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ সুনাইন বিন জামান, উপ-সহকারী কৃষি অফিসার আজম আলীসহ বিসিআইসি ও বিএডিসি ডিলারগণ।

সভাপতির বক্তব্যে বলেন বর্তমানে আমন ধান চাষের ভরা মৌসুম চলছে। তাই কৃষক পর্যায়ে এখন রাসায়নিক সারের ব্যাপক চাহিদা দেখা দিয়েছে। এ অবস্থায় কৃষকদের সারের চাহিদা পূরণে ডিলারদের অনুকূলে বরাদ্দকৃত সার সঠিক সময়ে উত্তোলন এবং নির্দিষ্ট পয়েন্টে বিক্রির ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় সরকারি নিদের্শনা মেনে সার বিক্রির জন্য ডিলারদের প্রতি আহবান জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে বলেন সরকারের নিকট পর্যাপ্ত সারের মজুদ আছে। বিগত বছরের ন্যায় প্রতি মাসের শুরুতেই নিয়মিত ডিলার ভিত্তিক সার বরাদ্দ প্রদান করা হচ্ছে। কেউ মূল্য বৃদ্ধির উদ্দেশ্য অবৈধ মজুদ ও অনিয়ম করে কৃষককে আতংকগ্রস্থ করে ফসল উৎপাদন ব্যহত এবং সরকারকে বিব্রত করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোন অসাধু ব্যবসায়ী যাতে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে সেজন্য ডিলারদের সজাগ থাকার আহবান জানান।

পরিদর্শক কর্তৃক বিক্রয়াদেশ পাওয়া পর মূল্যতালিকা অনুযায়ী সার বিক্রয়, কৃষককে ক্যাশমেমো প্রদান, ক্রেতাদের তথ্য সংগ্রহের মাধ্যমে ব্যবসা পরিচালনা করার জন্য সকল ডিলার ও খুচরা বিক্রেতাদের নির্দেশনা প্রদান করা হয়। উৎপাদনশীলতা বৃদ্ধিতে কৃষকদের পরিমিত সার ব্যবহারের পরামর্শ দিতে সকল ডিলার ও উপ সহকারি কৃষি কর্মকর্তাদের প্রতি আহবান জানানো হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, শিবগঞ্জ উপজেলায় মোট ২১ জন সার ডিলার রয়েছে। এদের মধ্যে বিসিআইসির ডিলার রয়েছে ১৬ জন এবং বিএডিসির ডিলার রয়েছে ৫ জন। বর্তমান সেপ্টেম্বর মাসে ২১ জন ডিলাদের মাঝে ইউরিয়া ৪৭৫ মে.টন, টিএসপি ৫৫ মে.টন, ডিএপি ৫৬০ মে.টন, এমওপি ২৫০ মে.টন বরাদ্দ দেওয়া হয়েছে। বর্তমানে টিএসপি ২৩.১৭ মে. টন, এমওপি ৩৪.৬৫ এবং ডিএপি ২৯০.২১ এবং ইউরিয়া সার ৩৪৪.১৯ মে. টন মজুদ রয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা