বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে বিনামূল্যে ২৩৫০ কৃষক পেলেন সার-বীজ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ২০২২-২৩ অর্থবছরে খরিফ-২ মৌমুমে প্রণোদনার আওতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ২ হাজার ৩’শ ৫০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এসব সার-বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. আবু বক্কর ছিদ্দিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলামসহ সরকারি কর্মকর্তা। কৃষককে ১০ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি ও ৫ কেজি মাসকলাই বীজ দেয়া হয়।

শিবগঞ্জে পোনামাছ অবমুক্তকরণের উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
২০২২-২৩ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রুই, কাতলা ও মৃগেল জাতের ৪১৪ কেজি পোনামাছ অবমুক্তকরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে কালুপুর পাগলা নদীতে এই পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. আবু বক্কর ছিদ্দিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুলৃইসলাম। পাগলা নদীসহ ৫টি স্থানে এই পোনামাছ অবমুক্ত করা হয়।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা