চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে স্কাউট ডে ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিন ব্যাপী অনুষ্ঠিত ক্যাম্পে বাংলাদেশ স্কাউট গোমস্তাপুর উপজেলা শাখার ৩২ টি দল অংশ গ্রহন করে। সকালে স্কাউট ডে ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন। ক্যাম্পে যোগ দিয়েছিলেন, চাঁপাইনাবগঞ্জ জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক গোলাম রশিদ সহ জেলা স্কাউটসের নেতৃবৃন্দ। রহনপুর জনতা উচ্চ বিদ্যালয় মাঠে ক্যাম্পে আরো অংশ নেন, উপজেলা স্কাউটসের সম্পাদক নুরুজ্জামান বাবু, স্কাউট লিডার ফিরোজ আলীসহ অনান্যরা। বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী আয়োজন।