বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জের র‍্যাবের অভিযানে এনজিওর কর্মকর্তা ও মালিকসহ  ৫জন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকা হতে র‍্যাবে অভিযান চালিয়ে দেশবন্ধু ও যমুনা এনজিওর মালিক ও কর্মকর্তাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে।র‍্যাব-৫  বৃহস্পতিবার দুপুর ১২ টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান যে, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল ২২ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখ রাত ০০:১০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন বিশ^নাথপুরস্থ আব্বাস বাজারে জনৈক মোঃ আব্দুল্লাহ হেল বাকী এর একতলা বিল্ডিং এ দেশবন্ধু পল্লী উন্নয়ন সমিতির অফিসের সামনে হতে দেশবন্ধু পল্লী উন্নয়ন প্রকল্প সমিতিতে সাধারন মানুষের জমাকৃত কোটি কোটি টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের সদস্য ১। মোঃ নাইমুল ইসলাম (২৯), পিতা-মোঃ নজরুল ইসলাম, ২। মোঃ সেলিম রেজা (৩১), পিতা-মোঃ নজরুল ইসলাম, উভয় সাং-কানসাট বহলাবাড়ী, ৩। মোঃ আসমাউল হক (২৫), পিতা-মোঃ মতিউর রহমান, সাং-পার্বতীপুর, ৪। মোঃ সোহেল রানা (২৫), পিতা-মোঃ সুলতান আলী, সাং-কানসাট শিকারপুর, ৫। মোঃ কাইউম রেজা (২২), পিতা-মৃত আব্দুল কাশেম, সাং-শিবনগর, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জদের গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন ধরে প্রতারনা চক্রের সাথে সংঘবদ্ধভাবে গ্রামের সহজ সরল সাধারণ মানুষের টাকা গ্রহণ করে অধিক মুনাফা দেয়ার লোভ দেখিয়ে দেশ বন্ধু নামক পল্লী উন্নয়ন/যমুনা নামে একটি ভূয়া এনজিও প্রতিষ্ঠা করে। উক্ত এনজিওতে বিভিন্ন গ্রাহককে অধিক মুনাফার লোভ দেখিয়ে গরীব অসহায় লোকদের টাকা বিনিয়োগ এবং টাকা ঋণ নেয়ার জন্য উস্কানি প্রদান করে। অসহায় লোকজন তাদের উস্কানিতে টাকা বিনিয়োগ করে এবং তাদের এনজিও হতে ফাঁকা চেক জমার মাধ্যমে ঋণ উত্তোলন করলে এনজিও কর্মীরা ব্যাংক চেক ব্লাক মেইল এর মাধ্যমে অতিরিক্ত টাকা এবং গ্রাহকের জমাকৃত কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায়। অসংখ্য ভূক্তভোগীর অভিযোগের ভিত্তিতে র‌্যাব চাঁপাইনবাগঞ্জের চৌকষ গোয়েন্দা দল দীর্ঘদিন ধরে উক্ত বিষয়ে ছায়া তদন্ত শুরু করে। ছায়া তদন্তের এক পর্যায়ে ২২ সেপ্টেম্বর ২০২২ তারিখ বর্ণিত এলাকা হতে দেশ বন্ধু/যমুনা এনজিও এর মালিকসহ প্রতারক চক্রের ০৫ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়। সম্প্রতি সময়ে গনমাধ্যমে এনওজিও এর বিষয়ে ব্যাপক লেখালেখি হলে র‌্যাব তা আমলে নিয়ে উক্ত অভিযান করতে উদ্বুদ্ধ হয়। উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা