বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে বালিকা ফুটবল দলের মাঝে জার্সি প্রদান

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়ানের পুকুরিয়া গ্রামে গড়ে উঠা শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার ক্রিড়া একাডেমীর বালিকা ফুটবল দলে প্রতিটি সদস্যের মাঝে রবিবার বিকেলে কানসাট সোলেমান ডিগ্রী কলেজের ফুটবল মাঠে নৈপুণ্য ও কৃতিত্বের জন্য শিবগঞ্জ উপজেলা প্রশাসনের সৌজন্যে জার্সি উপহার দেওয়া হয়েছে। কানসাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার ক্রিড়া একাডেমীর সভাপতি বেনাউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহি অফিসার আবুল হায়াত। এই সময় কানসাট সোলেমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল হামিদ, শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার ক্রিড়া একাডেমির সভাপতি মোঃ বেনাউল ইসলাম, সাধারণ সম্পাদকও প্রতিষ্ঠাতা-পৃষ্ঠপোষক ডাঃতড়িৎ কুমার সাহা , সহ-সভাপতি মিজানুর রশিদ, সহ সাধারণ সম্পাদক ও হেড কোচ মোঃ সেতাউর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. মো: আবু বক্কর ছিদ্দিক সহ অত্র একাডেমী পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, প্রশিক্ষকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহি অফিসার আবুল হায়াত বলেন, খেলাধুলা মাদক থেকে কিশোর-কিশোরীদের দূরে রাখবে, বিশেষ করে শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার ক্রিড়া একাডেমীর বালিকা ফুটবল দল শিবগঞ্জ উপজেলার মুখ উজ্জ্বল করেছে,তিনি আরো বলেন, মেয়েরা অনেক ভালো খেলছে এই মেয়েরা একদিন জাতীয় টিমে খেলবে।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা