বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

আম বাগান পরিদর্শন করলেন কৃষি মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ আম রপ্তানি নিয়ে কাজ শুরু করেছে কৃষি মন্ত্রণালয়, নেয়া হয়েছে রপ্তানিযোগ্য আম উৎপাদন শীর্ষক প্রকল্প। এরই অংশ হিসাবে আমের রাজধানী নামে খ্যাত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কয়েকজন আম উৎপাদনকারীর বাগান পরিদর্শন করেন কৃষি মন্ত্রণালয়ের একটি দল। শেষে প্রকল্প পরিচালক আরিফুর রহমান বলেন, নিরাপদ আম উৎপাদনকারীদের সক্ষমতা,বাগানের পরিবেশ আমের জাতসহ বিভিন্ন বিষয়ে যাচাই-বাছাই উৎপাদনকারীদের তথ্য সংগ্রহ ও বক্তব্য জানার জন্য কৃষি মন্ত্রণালয় কাজ করছে। এরই অংশ হিসেবে আমরা কাজ শুরু করেছি। রবিবার দুপুর পর্যন্ত প্রতিনিধিদল গুড এগ্রিকালচার প্রসেসিং পদ্ধতিতে উৎপাদনকারী আহসান হাবিব ও স্বপনসহ কয়েকজনের আম বাগান পরিদর্শন করেন । এ সময় রপ্তানিযোগ্য আম উৎপাদন শীর্ষক প্রকল্পের সহকারি প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম সহ কৃষি মন্ত্রণালয়ের একটি দল ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা