বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে একাডেমিক ভবন উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের লাওঘাটা দাখিল মাদ্রাসার পয়:নিষ্কাশন ও বিদ্যুৎ সরবরাহসহ নবনির্মিত ৪ তলা একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার দুপুরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ২ কোটি ৯৫ হাজার টাকা ব্যয়ে এ নবনির্মিত ভবন উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

এ সময় তিনি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি-৪ বাস্তবায়ন ও মানসম্মত শিক্ষা নিশ্চিতের লক্ষ্যে সারাদেশে নির্বাচিত মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়নের জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে। স্কুল ও কলেজের অবকাঠামো যেভাবে উন্নয়ন হয়েছে, সেভাবে মাদ্রাসার অবকাঠামোও উন্নয়ন হবে।

এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি তোফিকুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী তৌহিদুজ্জামান, চককীর্তি ইউপি চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিঞা ও বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামিল মাস্টারসহ অন্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা