বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

গোমস্তাপুর ইউনিয়নে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে সামাজিক সম্প্রতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামালউদ্দিন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন গোমস্তপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা।

বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নূহ, নারী ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন ও গোমস্তাপুর সোলেমান মিঞা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মহসীন আলী।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গোমস্তাপুর পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ হামিদুজ্জামান, হোগলা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার জাহান, পূজা উদযাপন কমটির সদস্য অশোক কুমার, আওয়ামী লীগ নেতা নজরুল হক ফজলী, আওয়ামী লীগ নেত্রী শাহিন আক্তার রিমা, ইউপি সদস্য ইমরান আলী, শরিফ উদ্দিন, আলমগীর হোসেন, ইমাম মুসলেমউদ্দীনসহ অনেকে।

সমাবেশে বক্তারা বলেন, সকল ধর্মের মানুষ যেন তাদের নিজ নিজ ধর্ম নির্ভয়ে পালন করতে ও সম্প্রীতি বজায় রাখতে পারে, কেউ যেন উষ্কানি মূলক পোস্ট বা উষ্কানি মূলক কথা বলে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে সকলকে ঐক্যবদ্ধ ভাবে সজাগ থাকার আহবান জানান।

ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির উস্কানীমূলক বক্তব্য/ছবি এড়িয়ে চলে সবাইকে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে মিলেমিশে বসবাস করার অনুরোধ জানানো হয় সমাবেশে।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা