শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বালিয়া দিঘির মধ্যপাড়া থাকে মাদক মামলার একবছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী কেতাবুর রহমানকে আটক করে র্যাব-৫ চাঁপাই ক্যাম্প। আটককৃত ব্যক্তি জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের দিকের মধ্যপাড়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে কেতাবুর রহমান।র্যাব-৫ চাপাই ক্যাম্প বৃহস্পতিবার রাতে অ্যাক্ট্রেস বিজ্ঞপ্তিতে জানান যে ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল অদ্য ০৮ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখ ২২:১০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, চাঁপাইনবাবঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের মধ্য বাজার এলাকা হতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে¡¡ একটি অভিযান পরিচালনা করে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার মামলা নং-১৭/৪৪৮, তারিখ ০৫ আগস্ট ২০১৯, জিআর নং ৪৪৮/১৯(শিবগঞ্জ), স্মারক নং ১৮৫৯, তারিখ ০৬/৭/২২, প্রসেস নং ৩৩/২২, তারিখ ০৩/৯/২২ মোতাবেক ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১০(ক) মোতাবেক মাদক মামলায় ০১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ১। মোঃ কেতাবুর রহমান @ কেতাব, পিতা-মোঃ গিয়াস উদ্দিন, সাং-বালিয়াদিঘী কলোনীপাড়া, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে আটক করে। তাকে গ্রেফতারে র্যাবের একটি চৌকশ গোয়েন্দা দল দীর্ঘদিন ধরে কঠোর গোয়েন্দা নজরদারী অব্যাহত রেখেছিল।উপরোক্ত ঘটনায় উক্ত আসামীকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।